Logo

অনুমতি মেলেনি, সিঙ্গাপুরে হচ্ছে না হাদির জানাজা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৮
অনুমতি মেলেনি, সিঙ্গাপুরে হচ্ছে না হাদির জানাজা
ওসমান হাদি | ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেখানে জানাজা অনুষ্ঠিত হচ্ছে না।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে এসে পৌঁছাবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহিদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD