Logo

ওসমান হাদির গ্রামের বাড়িতে জনতার ঢল

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫
ওসমান হাদির গ্রামের বাড়িতে জনতার ঢল
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ ঢাকায় আসবে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।

নলছিটিতে মৃতদেহ কখন নিয়ে আসা হবে তা এখনো সিদ্ধান্ত হয় নায়। সরকারের উচ্চ পর্যায়ে এবং হাদির অনুসারীদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার প্রতিবেশীরা। হাদির বাসায় বর্তমানে তার বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন।

বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, হাদির মৃতদেহ যেন নলছিটিতে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত ৯টা ৩০মিনিটে দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD