Logo

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’: দূষণে শীর্ষে দিল্লি, তিনে ঢাকা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১১:১৪
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’: দূষণে শীর্ষে দিল্লি, তিনে ঢাকা
ছবি: সংগৃহীত

শীতকালীন কুয়াশা আর ধুলিকণার মিশ্রণে রাজধানী ঢাকার বাতাসের মান আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের (IQAir) সূচকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।

বিজ্ঞাপন

আজ সকাল ৮টা ৪৫ মিনিটের তথ্য অনুযায়ী, ৬৪৭ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বাতাসের মান বর্তমানে ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। ৩৩৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর ২৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

অন্যান্য শহরগুলোর মধ্যে ভারতের কলকাতা (স্কোর ২৩২) চতুর্থ এবং চীনের চ্যাংডু (স্কোর ২২৫) পঞ্চম অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বায়ুমান স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। ঢাকা আজ সেই ক্যাটাগরিতেই অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বাতাস সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সূচক বিশ্লেষণ: ০-৫০: ভালো। ৫১-১০০: সহনীয়। ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০: অস্বাস্থ্যকর। ২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর। ৩০১+: দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।

শীতের এই সময়ে ঢাকার বাতাসে দূষণের মাত্রা বাড়তে থাকায় মাস্ক ব্যবহারসহ জরুরি স্বাস্থ্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD