Logo

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১২
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি আজ (শুক্রবার) এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনা এবং কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্ত করতে বিজিবি টহলদারি করছে।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন।

বিজ্ঞাপন

বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা যমুনার প্রবেশমুখে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের ওপর কিছু সময়ের জন্য টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।

সরকারি কর্মচারীরা জানিয়েছেন, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে সরে যাবেন না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD