Logo

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩০
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, যমুনা এলাকায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা যমুনার উদ্দেশে অগ্রসর হন।

আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের দাবি, এ সময় আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন আহত হন।

তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে কেউ গুলিবিদ্ধ নন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD