দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি: ইইউ প্রধান

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত ভোটারদের অংশগ্রহণে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি আশা প্রকাশ করেন, বিকেল পর্যন্ত এ উৎসাহ অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ইভার্স ইজাবস জানান, ইইউ একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। সারাদেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে তারা অনলাইনে নিয়মিত তথ্য ও প্রতিবেদন পাচ্ছেন। তিনি স্পষ্ট করেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত নয়; তারা কেবল ভোটের প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাংলাদেশের ভোটাররা নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং এবারের ভোট গ্রহণ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হবে—এমন প্রত্যাশা করছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে নির্বাচনের পরিচালন প্রক্রিয়া তুলে ধরা হবে।








