Logo

কখন থেকে প্রকাশ হবে ভোটের ফলাফল, সময়সূচি নিয়ে যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৯
কখন থেকে প্রকাশ হবে ভোটের ফলাফল, সময়সূচি নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে। ভোটগ্রহণ শেষ হলেও এখন দেশের নাগরিকদের একমাত্র প্রশ্ন— কখন প্রকাশ হবে ভোটের ফলাফল?

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২১,২৭৩টি কেন্দ্র সাধারণ ভোটের জন্য এবং ২১,৫০৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। সাধারণত একটি কেন্দ্রের ভোটার সংখ্যা ১০ থেকে ১৫ হাজার। তবে কিছু কেন্দ্রে এই সংখ্যা কম। ভোট গণনার সময়কাল নির্ভর করে কেন্দ্রে ভোটার সংখ্যা ও ব্যালটের ওপর।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার প্রথমবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট একসাথে অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় লাগবে। কমিশন আশা করছে, শুক্রবার সকালে ভোটের ফল প্রকাশ শুরু হবে। তবে আনঅফিসিয়ালি কিছু কিছু কেন্দ্রের ফল রাত ১০টার পর পাওয়া শুরু হতে পারে।

বিজ্ঞাপন

বিগত অভিজ্ঞতা অনুযায়ী, একটি কেন্দ্রে যদি ৫ থেকে ১০ হাজার ভোট গণনায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগত, এবার গণভোটের কারণে প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগতে পারে। এর বেশি সময় কেন্দ্রভিত্তিক ফলাফলের জন্য লাগার কথা নয়।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ফলাফল ঘোষণা আমরা যথাসম্ভব দ্রুত করার চেষ্টা করব। আশা করছি, ১৩ ফেব্রুয়ারি দিনের প্রথম ভাগেই অনেকটা ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, গণনা সকাল ১০টার দিকে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে ফলাফল প্রকাশ বিলম্ব হবে না। আমাদের প্রত্যাশা, দ্রুত জনগণ তাদের ভোটের ফল জানতে পারবে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রও জানাচ্ছে, কেন্দ্রভিত্তিক ফলাফল রাত ১০টার পর থেকে ধাপে ধাপে পাওয়া শুরু হবে। বড় অংশের কেন্দ্রের ফল রাত ১টা থেকে ২টার মধ্যে জানা যাবে। তবে পূর্ণাঙ্গ, চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে কিছুটা সময় লাগতে পারে।

এবারের নির্বাচন এবং গণভোট একসাথে হওয়ায় দেশবাসীর আগ্রহ সর্বাধিক। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন এবং এখন প্রত্যেক নাগরিক কৌতূহলী হয়ে অপেক্ষা করছেন— কখন তাদের ভোটের ফলাফল জানানো হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD