Logo

তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮
তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও পা‌কিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পথে এগিয়ে থাকায় তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বার্তায় এই অভিনন্দন জানান।

বার্তায় তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ফল ঘোষণা এখনো বাকি থাকলেও প্রাথমিক ফলাফলে বিএনপি ও তাদের মিত্ররা সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা ও সিদ্ধান্তের প্রতি পাকিস্তানের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, আসন্ন নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান আগ্রহী। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ঢাকার পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা দক্ষিণ এশিয়ায় আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাশীল আঞ্চলিক সম্পর্ক গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD