Logo

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪৬
নতুন সরকারের শপথ পড়াবেন কে?
ছবি: সংগৃহীত

সারা দেশে ২৯৯টি আসনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা চলে। ভোট গণনার পর রাতের মধ্যেই প্রাথমিক ফলাফলের মাধ্যমে দেখা গেছে, বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

বিজ্ঞাপন

সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। তবে এবার শপথগ্রহণকে কেন্দ্র করে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শপথগ্রহণের সময়সীমা:

বিজ্ঞাপন

সাধারণভাবে নির্বাচনের ফল ঘোষণার তিন দিনের মধ্যে নতুন সংসদ সদস্যরা শপথ নেন। তবে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, ফলাফল ‘সরকারি গেজেটে প্রজ্ঞাপিত’ হওয়ার পর তিন দিনের মধ্যে শপথ গ্রহণ বাধ্যতামূলক। বেসরকারি ফলাফল ঘোষণার সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সমার্থক নয়, তাই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

শপথ কে পড়াবেন:

প্রথাগতভাবে সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার। তবে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ নেই, স্পিকারও নেই, ডেপুটি স্পিকার কারাগারে। এই পরিস্থিতিতে সংবিধান ১৪৮ অনুচ্ছেদে দুইটি বিকল্প উপায় নির্দেশ করেছে:

বিজ্ঞাপন

১. রাষ্ট্রপতি শপথ পড়ানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন, যেমন প্রধান বিচারপতি।

২. যদি তিন দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ দিতে ব্যর্থ হন, তাহলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথগ্রহণ করাবেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে সরকার দুই বিকল্প বিবেচনা করছে।

শপথের পর ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া:

শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে তাদের পদ ও ক্ষমতা গ্রহণ করবেন। এরপর আগের সরকারের দায়িত্ব নতুন সরকারের হাতে হস্তান্তরিত হবে। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দল বা জোটের নেতা রাষ্ট্রপতির নিকট প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আহ্বান পাবেন। শপথগ্রহণের পরেই তিনি দায়িত্ব পালন শুরু করবেন এবং সংবিধান অনুযায়ী তা কার্যকর হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD