Logo

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১৫
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের চেয়ারম্যান তারেক রহমান এর বিজয়ের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ বার্তা জানান। প্রধানমন্ত্রী বলেন, “ব্যতিক্রমী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যারা জীবন কেটেছে, তারা ভোটের মাধ্যমে স্পষ্টভাবে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছেন।”

আনোয়ার ইব্রাহিম তার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান, যিনি নির্বাচনের সময় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিশ্চিত করেছেন যে নির্বাচনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন নেতৃত্বের সঙ্গে কাজের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা রয়েছে। পাশাপাশি তিনি মালয়েশিয়ান জনগণের সঙ্গে একযোগে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD