Logo

জয়লাভের পর তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫০
জয়লাভের পর তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, বাংলাদেশে সফল ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জনগণ এবং সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সাধুবাদ জানাচ্ছি। শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া এবং গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণকে তিনি ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। এছাড়াও কমনওয়েলথ এই প্রক্রিয়াকে সমর্থন এবং বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে দেখা যায়, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাকি দুই আসনের ফলাফল স্থগিত থাকলেও সেখানে বিএনপির প্রার্থীরা নেতৃত্বে রয়েছেন। এছাড়াও বিএনপির মিত্র দলের প্রার্থীরা তিনটি আসনে জয়ী হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে এককভাবে ৬৮টি আসনে জয়ী হয়েছে, আর তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যান্য শরিকরা আরও নয়টি আসনে বিজয়ী হয়েছে। এর ফলে নতুন সংসদ একটি বৈচিত্র্যময় ও প্রতিনিধিত্বশীল রূপ পেতে যাচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD