Logo

কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪১
কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন | ফাইল ছবি

আগামী ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) তিন দিনের সফরে কক্সবাজার জেলায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এই সফরসূচি নিশ্চিত করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সফরের প্রথম দিন, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে সিইসি তার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী হবেন। সেখানে পৌঁছে বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG 437) ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন এবং রাত যাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় সিইসি কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় মগনামা ঘাট হয়ে কক্সবাজার সার্কিট হাউজে ফিরে রাত যাপন করবেন।

বিজ্ঞাপন

সফরের শেষ দিন, ২২ ফেব্রুয়ারি বেলা ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট (2A 444) ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছবেন।

সিইসি’র এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, সিইসি কক্সবাজার সফরকালে স্থানীয় নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করবেন এবং জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এছাড়া সফরের সময় জননিরাপত্তা ও নির্বাহী তৎপরতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD