Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:০১
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) লেখা চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জয়কে স্বাগত জানান এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকার হবে—চিঠিতে এই প্রত্যাশাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করাও চিঠিতে গুরুত্ব দিয়ে বলা হয়েছে।

চিঠির শেষ অংশে দুই দেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয় এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD