Logo

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৩
ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগের দিন এবং ভোটগ্রহণের দিনে ধারণকৃত ভিডিও ফুটেজগুলো পরবর্তী প্রমাণ হিসেবে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়েছে।

ইসি জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন ধারণকৃত ভিডিও ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না তা যাচাইয়ের ক্ষেত্রে এই সিসিটিভি ফুটেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো আসনে ফল নিয়ে বিতর্ক বা প্রার্থী মামলা করলে এই ফুটেজই হবে প্রধান কারিগরি তথ্যপ্রমাণ।

এ নির্দেশনা কার্যকর হওয়ার মাধ্যমে ইসি আশা করছে, ভোটকেন্দ্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া আরও দৃঢ়ভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD