Logo

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৪
প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন। অন্যদিকে সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন প্রাপ্য হবেন।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তারা এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD