Logo

সরকারি কাজে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না: শ্রমমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১৪:৩৪
সরকারি কাজে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না: শ্রমমন্ত্রী
ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। প্রত্যেক কর্মকর্তার দায়িত্ব সজাগভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) রাজধানীর শ্রম ভবনে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। তিনি প্রতিটি স্তরে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং শ্রমিকদের হয়রানি মুক্ত সেবা প্রদানে কর্মকর্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।

শ্রমমন্ত্রী উল্লেখ করেন, “শ্রমিক ও মেহনতি মানুষের দেশ বাংলাদেশ। কিন্তু সরকারি সহায়তা বা সেবা পেতে আমরা এখনও অনলাইন সিস্টেমের বদলে পুরোনো কাগজপত্র নির্ভর প্রক্রিয়া ব্যবহার করছি, যা অত্যন্ত দুঃখজনক।”

বিজ্ঞাপন

সভায় মন্ত্রী ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি শ্রম অধিদপ্তরের আইটি সেকরসহ চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার সভায় বলেন, শিশুশ্রম একটি জঘন্য অপরাধ, যা প্রতিরোধে সকলকে সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রম পরিদর্শকদের কার্যক্রম তৎপর করতে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আক্তার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD