Logo

হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১৪:১০
হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) সকালে হঠাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালদের মাধ্যমে রোগী ভাগিয়ে নেওয়া, ট্রলি ব্যবসা কিংবা হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা যেকোনো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। দালালচক্র নির্মূলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এখনও প্রয়োজনের তুলনায় হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেকটাই কম। তবে সেসব বিষয়ে দ্রুত স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যবস্থা হচ্ছে। একইসঙ্গে হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) সংখ্যা ও মান বৃদ্ধির পাশাপাশি ওষুধ সরবরাহ বাড়ানো হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

হাসপাতালের বেডসিট ও অন্যান্য কাপড় পরিষ্কারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। নিম্নমানের ওয়াশিংয়ের বিষয়ে হাসপাতাল পরিচালককে বিল সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD