Logo

দুর্নীতি বর্তমানে দেশের প্রধান সমস্যা: বিমানমন্ত্রী আফরোজা

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
৮ মার্চ, ২০২৬, ১৭:৪৮
দুর্নীতি বর্তমানে দেশের প্রধান সমস্যা: বিমানমন্ত্রী আফরোজা
বিমানমন্ত্রী আফরোজা খানম | ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দুর্নীতি বর্তমানে দেশের প্রধান সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। যদি এই দুর্নীতি রোধ করা যায়, তবে দেশের অনেক জটিল সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে। তাই প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী দুর্নীতিমুক্ত দেশ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সরকারি কাজের টেন্ডার, সার ডিলার নিয়োগসহ সকল ক্ষেত্রে পার্টি পরিচয় নয়, যোগ্যতা বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এছাড়া, কৃষিজমি রক্ষা ও সংরক্ষণের ক্ষেত্রে প্রশাসনের আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন অপরিহার্য।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, দেশের সাধারণ জনগণ আমাদের প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন। তাদের কৃতিত্বকে গুরুত্ব দিতে হবে, আমাদের প্রাপ্তিকে নয়।

পরবর্তী অনুষ্ঠান হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত নারী সমাবেশ ও আলোচনা সভায় মন্ত্রী উপস্থিত হয়ে বলেন, নারীরা যেন ঘর এবং সমাজ উভয় ক্ষেত্রেই নেতৃত্ব দিতে পারে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নারীদের ক্ষমতায়নের জন্য গৃহীত ৩১ দফার পদক্ষেপের মধ্যে একটি হলো ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম, যা ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আফরোজা খানম বলেন, নারী উদ্যোক্তারা যেন তাদের কাজে সম্পূর্ণ ভূমিকা রাখতে পারে, এজন্য সরকার সব ধরনের সহায়তা ও পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মর্জিনা ইয়াসমিন, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা শেষে মন্ত্রী দপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD