Logo

ইরান-ইসরায়েল সংঘাতে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১২:১০
ইরান-ইসরায়েল সংঘাতে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ অবশেষে দেশে আনা হয়েছে। সোমবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ নম্বর ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আহমেদ আলীর মরদেহ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে ঢাকা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দ‌রে উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD