ইরান যুদ্ধ : আজও বাতিল মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় আজও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
সংকট শুরুর পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের আকাশপথে চলাচলে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার (৩০ মার্চ) নতুন করে ১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮।
বিজ্ঞাপন
তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিন থেকে মার্চজুড়ে বিভিন্ন দিনে ২০ থেকে ৪৬টি পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।
সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি (শারজাহ রুট), গালফ এয়ারের ২টি (বাহরাইন), কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি (সংযুক্ত আরব আমিরাত) এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।








