ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ক্রীড়াবিদদের প্রথমবারের মতো সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের সূচনা করা হয়। এর মাধ্যমে নির্বাচিত ক্রীড়াবিদরা নিয়মিত ভাতা পাবেন।
এই উদ্যোগের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”।
বিজ্ঞাপন
প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে। তাদের বেতনের পাশাপাশি সরকারি সম্মাননাও প্রদান করা হবে। পর্যায়ক্রমে প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেতনভুক্ত ক্রীড়াবিদদের প্রতি চার মাস অন্তর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স সন্তোষজনক থাকলে সুবিধা অব্যাহত থাকবে, অন্যথায় তালিকা থেকে বাদ দেওয়া হবে।
তবে সবার জন্য সমান বেতন নির্ধারণের কথা বলা হলেও এর নির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।








