ভূমি অফিসে দালালচক্র ঠেকাতে ১১ দফা পদক্ষেপ সরকারের

উপজেলা ভূমি অফিসগুলোতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ই-নামজারি, অনলাইন কর ব্যবস্থা থেকে শুরু করে ১৬১২২ হটলাইন—সব মিলিয়ে মোট ১১টি উদ্যোগের মাধ্যমে এ খাতে শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি সেবাকে দালালমুক্ত ও স্বচ্ছ করতে বিভিন্ন ডিজিটাল ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রধান ১১ উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো—
১. ডিজিটাল নামজারি ও অনলাইন ভূমি কর (e-Mutation):
দালাল নির্ভরতা কমাতে শতভাগ অনলাইন নামজারি বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীরা প্রতিটি ধাপের আপডেট এসএমএসে পাচ্ছেন। ভূমি উন্নয়ন করও এখন অনলাইনে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
২. কর্মকর্তাদের জবাবদিহিতা ও আকস্মিক পরিদর্শন:
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ও দায়িত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসক ও ইউএনওদের মাধ্যমে নিয়মিত সারপ্রাইজ ভিজিট চালু করা হয়েছে। অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।
৩. ভূমি সেবা হটলাইন ১৬১২২:
বিজ্ঞাপন
ঘুস দাবি বা হয়রানির অভিযোগে ২৪ ঘণ্টা চালু থাকা এই হটলাইনে সরাসরি অভিযোগ জানানো যায়, যা মন্ত্রণালয় থেকে মনিটর করা হয়।
৪. ডিজিটাল ভূমি রেকর্ড ও ম্যাপিং:
ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল সার্ভের মাধ্যমে সঠিক ভূমি নকশা ও রেকর্ড তৈরি করা হচ্ছে, যাতে জালিয়াতির সুযোগ কমে।
বিজ্ঞাপন
৫. অনলাইন পর্চা ও ভূমি অ্যাপ সেবা:
land.gov.bd পোর্টালের মাধ্যমে ঘরে বসেই খতিয়ান দেখা ও পর্চা সংগ্রহ করা যাচ্ছে। ডিজিটাল খতিয়ান ও কিউআর কোড ব্যবস্থায় তথ্য যাচাই আরও সহজ হয়েছে।
বিজ্ঞাপন
৬. নাগরিক সেবা কেন্দ্র ও অভিযোগ ব্যবস্থা:
ঢাকার ভূমি ভবনের পাশাপাশি জেলা পর্যায়ে সেবা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। পাশাপাশি অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালু রয়েছে।
মন্ত্রী আরও জানান, ভূমি অধিগ্রহণ, লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাও সফটওয়্যারের আওতায় আনা হচ্ছে। এসব সংস্কার সম্পূর্ণ হলে ভূমি খাতে দুর্নীতি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।








