Logo

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস নিবন্ধন সেবা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৫:৩১
বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস নিবন্ধন সেবা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৭ মে) নির্দিষ্ট সময়ের জন্য ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ওইদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ’র সার্ভার ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত অবকাঠামোয় কাজ চলবে। এ সময়ের মধ্যে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা পাওয়া যাবে না।

মন্ত্রণালয় জানায়, সেবার মান উন্নয়ন ও প্রযুক্তিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তবে কাজের সময়সূচির কারণে সাময়িকভাবে ব্যবহারকারীরা কিছুটা ভোগান্তির মুখে পড়তে পারেন।

বিজ্ঞাপন

এই অস্থায়ী অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি সেবা গ্রহণকারীদের নির্ধারিত সময়ের বাইরে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD