Logo

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে আছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৬:৫৯
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম  নিয়ন্ত্রণে আছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তার মতে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের জ্বালানি খাতে তুলনামূলক স্থিতিশীলতা বজায় আছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, সরকার দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক দরকষাকষি এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় সংসদের কার্যক্রম নিয়েও ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যরা খোলামেলা আলোচনা করছেন, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সহনশীল ও গণতান্ত্রিক করতে পারস্পরিক সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD