Logo

সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা আর নেই

profile picture
উপজেলা প্রতিনিধি
গফরগাঁও, ময়মনসিংহ
৬ মে, ২০২৬, ১৬:২২
সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা আর নেই
ছবি: প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন-এর মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৪৪ সালে গফরগাঁও-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেগম জেবুন্নেছা। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন এবং আজীবন শিক্ষা ও মানবসেবায় নিয়োজিত ছিলেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ মাঠ-এ তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।

পরিবার ও দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD