Logo

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে অনেক সমস্যার সমাধান হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৭:০৬
গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে অনেক সমস্যার সমাধান হবে
ছবি: সংগৃহীত

গণমাধ্যম খাতে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সহজ হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার সঠিক ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি অপতথ্য থেকে জনগণকে সুরক্ষিত রাখার বিষয়েও গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

বর্তমান বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, নীতিমালা এখনও অনেক ক্ষেত্রে এনালগ কাঠামোর, অথচ চ্যালেঞ্জগুলো পুরোপুরি ডিজিটাল। তাই দ্রুত পরিবর্তনশীল এই পরিবেশে খাপ খাওয়াতে নীতিমালার আধুনিকায়ন জরুরি।

তিনি আরও বলেন, গণমাধ্যম খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার মধ্যে ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

সভায় বিজেসি নেতারা সম্প্রচারমাধ্যমের ডিজিটাল রূপান্তর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মন্ত্রী এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সূত্র: বাসস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD