Logo

রাজধানীর বাসাবাড়িতে সোলার প্যানেল বসাতে নতুন উদ্যোগ সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১২:২৪
রাজধানীর বাসাবাড়িতে সোলার প্যানেল বসাতে নতুন উদ্যোগ সরকারের
ছবি: সংগৃহীত

রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে সব বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে সোলার বিদ্যুৎ সহজলভ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী জুনের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সঠিক নেতৃত্ব ও পরিকল্পনার অভাবে দেশে এখনো বড় পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিস্তার ঘটেনি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌর ও বায়ুশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এ সময় তিনি জানান, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD