বিএনপিসহ চার সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তিনি সভাস্থলে প্রবেশ করেন। এ সময় কেআইবি প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এবং দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আয়োজিত এ সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও বাড়তি উদ্দীপনা। বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও এ মতবিনিময় সভায় অংশ নিতে সকাল থেকেই কেআইবিতে জড়ো হন।
সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।








