Logo

নিরপরাধ মানুষকে হয়রানি না করতে পুলিশের প্রতি নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১৯:২২
নিরপরাধ মানুষকে হয়রানি না করতে পুলিশের প্রতি নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যেন আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে দায়িত্ব পালন করতে গিয়ে মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি সদস্যকে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীরা যাতে দ্রুত ও যথাযথ আইনি সহায়তা পান, সে বিষয়ে আন্তরিক থাকতে হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, তবে কোনো নিরীহ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এদিকে পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, জনগণের পুলিশ হিসেবে মানুষের পাশে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দেওয়াই পুলিশের মূল লক্ষ্য। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”।

চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ শুরু হচ্ছে ১০ মে এবং চলবে ১৩ মে পর্যন্ত। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে পালন করা হবে এ আয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD