Logo

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ১৫:১৬
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত নৌনিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রায় মানুষের বাড়ি ফেরা ও কর্মস্থলে ফিরে আসা—এই সময়টিকে ঘিরে সড়ক, নৌ ও রেলপথে যাতে কোনো ধরনের ভোগান্তি বা দুর্ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নৌপরিবহন খাতকে আরও উন্নত ও নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও নিষ্ঠার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তাদের সম্মিলিত প্রচেষ্টাই নৌ সেক্টরকে এগিয়ে নিতে পারে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। তিনি ঈদ মৌসুমকে সামনে রেখে অনুমোদনবিহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সরকারি সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বাড়লেও সমন্বিত উদ্যোগ ও নজরদারি জোরদার করা হলে যাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করা সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD