ঈদে গার্মেন্টস ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের গার্মেন্টস কারখানাগুলোতে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। ঈদযাত্রায় ভোগান্তি ও বিশৃঙ্খলা কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী।
সড়কমন্ত্রী বলেন, গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সারা দেশে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া মহাসড়কে যানবাহনের চাপ নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।








