নতুন আইনে র্যাব হবে পুলিশের এলিট ফোর্স: স্বরাষ্ট্রমন্ত্রী

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)কে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। তবে সংস্থাটির নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কিছু কর্মকর্তার কারণে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর দায় পুরো প্রতিষ্ঠানের নয়। অতীতে ফ্যাসিবাদী সময়ে কিছু কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়ও সামনে এসেছে।
আরও পড়ুন: চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
নতুন আইন প্রসঙ্গে তিনি জানান, র্যাবকে একটি আধুনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আইন অনুযায়ী ভবিষ্যতে বাহিনীটি পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।








