Logo

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১৪:৪৮
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনকে (পেট্রোবাংলা) নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

এদিকে রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। সরকার আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD