সৌদিতে পৌঁছেছেন ৬২ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৭

বাংলাদেশ থেকে হজ পালনে এখন পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি হজ মৌসুমে দেশটিতে এ পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।
বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৮৪ জন হজ পালন করতে গেছেন। মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
বিজ্ঞাপন
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।
এ পর্যন্ত মারা যাওয়া ১৭ জন হজযাত্রীর মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যে আরও বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হয়, যা চলবে ২১ মে পর্যন্ত। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হবে।








