সৌদি আরবে পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৯৪টি ফ্লাইটে তারা সৌদিতে গেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা হজ অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে গেছেন ৩৮ হাজার ৪০১ জন। সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে পৌঁছেছেন ২৬ হাজার ৯৮১ জন এবং ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে গেছেন ১০ হাজার ১৪৮ জন হজযাত্রী।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর হজ পালনের সময় এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ১৩ জন মক্কা এবং ৫ জন মদিনায় প্রয়াত হয়েছেন।
বিজ্ঞাপন
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ১৮ এপ্রিল রওনা হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।








