ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২২ মে) সকালে এ তথ্য জানান ঢাকার কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক কবির হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকেই স্টেশন থেকে ১১টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।
স্টেশন ম্যানেজার জানান, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি ছাদে ভ্রমণ ঠেকাতে বিশেষভাবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার আসনের টিকিট বিক্রি করা হচ্ছে।
স্ট্যান্ডিং টিকিট যুক্ত হলে মোট প্রায় ৭০ হাজার টিকিট ইস্যু করা হবে বলেও জানান তিনি।








