এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসুদকে স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য দেওয়ার জন্য হঠাৎ দাঁড়িয়ে পড়েন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এ সময় তাকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। অনুগ্রহ করে আপনার আসনে বসুন।”
বিজ্ঞাপন
রবিবার (২১ জুন) সংসদ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই কথা বলার জন্য দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন হান্নান মাসুদ।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, সংসদে বক্তব্য দেওয়ার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যখন-তখন দাঁড়িয়ে কথা বলার সুযোগ নেই। তিনি হান্নান মাসুদকে আসনে বসার আহ্বান জানান।
বিজ্ঞাপন
তবে বারবার অনুরোধ সত্ত্বেও হান্নান মাসুদ দাঁড়িয়ে থেকেই বক্তব্য দেওয়ার সুযোগ চান। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার আবারও বলেন, “হান্নান মাসুদ, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনার আসনে বসুন।”
একপর্যায়ে হান্নান মাসুদ নিজের আসন ছেড়ে দুই হাত উঁচিয়ে উচ্চস্বরে কথা বলতে থাকেন। পরে সংসদের ফ্লোর নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।








