শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একাধিক এলাকায় শনিবার (২৭ জুন) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নির্ধারিত এলাকায় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিস থেকে এ তথ্য জানানো হয়।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিজ্ঞাপন
এই সময়ে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে—মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক এলাকা, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান এলাকা, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক অংশ, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা এলাকা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া এবং গাছবাড়িয়া।
কর্তৃপক্ষের ভাষ্য, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। এ কারণে সাময়িকভাবে গ্রাহকদের কিছুটা ভোগান্তি হলেও ভবিষ্যতে সেবার মান উন্নয়নে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিস সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।








