Logo

‘বাংলাদেশ ফার্স্ট’, দেশের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন, ২০২৬, ১৪:২৪
‘বাংলাদেশ ফার্স্ট’, দেশের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জনগণ তাদের অধিকার ও স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েই সরকার ও সংসদ সদস্যদের নির্বাচিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, তাদের রাজনৈতিক দলের মূল দর্শন ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। সেই নীতিকে সামনে রেখেই সবসময় দেশের ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় যেকোনো সাফল্য বা অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, বরং পুরো দেশের এবং দেশের মানুষের। সাম্প্রতিক বিভিন্ন সফর বা উদ্যোগের মাধ্যমে যদি ইতিবাচক কোনো ফল আসে, তার প্রকৃত প্রাপক বাংলাদেশের জনগণ।

বক্তব্যের শেষে সংসদে তাঁর বক্তব্যে সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে সবার ইতিবাচক মনোভাবকে তিনি স্বাগত জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD