রবিবার সকাল থেকে যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কমে যেতে পারে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, রবিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
এ ছাড়া, সংশ্লিষ্ট এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।








