Logo

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ১২:৫৪
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (২৮ জুন) তিনি এ সফরে রওনা হন।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান দুই দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকগুলোতে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বিজ্ঞাপন

আইএসপিআরের তথ্য অনুযায়ী, এই পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে। সফরটি বাংলাদেশের সঙ্গে ইউরোপের এই দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD