সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন নিয়োগ অনুযায়ী, বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।
হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে সারওয়ার আলম সম্প্রতি আলোচনায় ছিলেন।
বিজ্ঞাপন








