Logo

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১৩:৪৪
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণ করে তিনি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন।

ইরান কয়েক ধাপে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আয়োজন করেছে। আগামী ৪ জুলাই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD