Logo

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১৮:৪৩
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করল সরকার
ছবি: সংগৃহীত

আগামী জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন মূল্যহার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে-র প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্যহারই আগামী ১ জুলাই থেকে বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

নতুন আদেশ অনুযায়ী, জুলাই মাসেও প্রতি লিটার ডিজেল ও কেরোসিন আগের দামেই অর্থাৎ ১১৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার পেট্রল ১৪০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD