Logo

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৭:০১
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সামীমুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালনরত মো. সামীমুজ্জামানকে প্রেষণে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের এই আদেশের মাধ্যমে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে মো. সামীমুজ্জামান নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নেতৃত্বে দেশের পর্যটন খাতের উন্নয়ন ও কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD