Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৮:০৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি সূত্র জানায়, নিয়মিত এই মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্থাপিত গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, খসড়া আইন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশের চলমান প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কেও পর্যালোচনা হতে পারে।

বিজ্ঞাপন

বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নতুন নীতিমালা এবং প্রশাসনিক বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠক শেষ হওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, অনুমোদিত প্রস্তাব এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD