দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক, সেটা চাই না

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার হোক, সেটা আমরা চাই না। একইসঙ্গে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক, সেটাও চাই না। বৃহস্পতিবার বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
চিফ হুইপ বলেন, ভারতে যেভাবে মসজিদ ভাঙার ঘটনা ঘটে, বাংলাদেশে সে হারে মন্দির ভাঙার ঘটনা ঘটে না। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ভারত কীভাবে দেখেছে, তা দেশটির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। উত্তরাঞ্চলের কৃষকদের সেচের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে সরকার এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞাপন
বাজেট নিয়ে তিনি বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট বিরোধী দলও গ্রহণ করেছে। তাই এ বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।








