Logo

বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ০১:১২
বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে চীন এবং এ ধরনের পরিস্থিতিতে সবসময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং চীনের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

ইয়াও ওয়েন বলেন, তারেক রহমানের সফরের পর চীনের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের যে বক্তব্য দেওয়া হয়েছিল, সেটি কোনো একক দেশের জন্য প্রযোজ্য নয়। চীন বিশ্বের যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধী এবং এই অবস্থান তাদের পররাষ্ট্রনীতির মৌলিক নীতি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চীন নিজেও বিভিন্ন সময় বিদেশি শক্তির হস্তক্ষেপের চেষ্টার মুখোমুখি হয়েছে এবং এখনও কিছু মহলের এমন অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ কারণেই বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি, তা চীন ভালোভাবে উপলব্ধি করতে পারে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করার ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে থাকবে। গত পাঁচ দশক ধরে বেইজিং একই নীতি অনুসরণ করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD