Logo

জুলাই শহীদের জননীর বক্তব্যে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১৫:৪১
জুলাই শহীদের জননীর বক্তব্যে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণে। এক শহীদ মায়ের হৃদয়বিদারক বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্তানের আত্মত্যাগের বর্ণনা শুনে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণের সুযোগ দেওয়া হয়।

‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের স্বজন মঞ্চে উঠে তাদের প্রিয়জন হারানোর বেদনাময় স্মৃতি তুলে ধরেন। তারা আন্দোলনের দিনগুলোর অভিজ্ঞতা, সংগ্রাম এবং পরিবারের ওপর নেমে আসা শোকের কথা উপস্থিত অতিথিদের সামনে বর্ণনা করেন।

এক পর্যায়ে এক শহীদ জননী সন্তানের আত্মত্যাগের ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার আবেগঘন বক্তব্যে পুরো মিলনায়তনে নীরবতা নেমে আসে। উপস্থিত অতিথি, শহীদ পরিবারের সদস্য এবং দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

সামনের সারিতে বসে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানও ওই বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। শহীদ জননীর কান্নাভেজা স্মৃতিচারণ শুনে তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। উপস্থিতদের সামনে তার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে এবং তাকে গভীরভাবে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আহতদের অবদান স্মরণ করে তাদের প্রতি সম্মান জানানো হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD