Logo

নগর প্রতিরক্ষা দলের দক্ষতা বাড়াতে আনসারের বিশেষ প্রশিক্ষণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই, ২০২৬, ১৭:১৬
নগর প্রতিরক্ষা দলের দক্ষতা বাড়াতে আনসারের বিশেষ প্রশিক্ষণ
ছবি প্রতিনিধি।

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে ২০২৬-২৭ সেশনের ‘নগর প্রতিরক্ষা দল (টিডিপি) অ্যাডভান্সড কোর্স (পুরুষ ও মহিলা)–প্রথম ধাপ (অনাবাসিক)’ সফলভাবে চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর আনসারের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ—এই চারটি জোনের তত্ত্বাবধানে পরিচালিত ২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ গত ২৮ জুন শুরু হয়েছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম। চারটি জোনে একযোগে মোট ৮০০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী এতে অংশ নিয়েছেন। ইতোমধ্যে প্রশিক্ষণের ষষ্ঠ দিন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিশন ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা, মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কমিউনিটি নিরাপত্তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রশিক্ষণের প্রথম ছয় দিনের মূল্যায়নে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও শেখার আগ্রহ অত্যন্ত সন্তোষজনক। এ প্রশিক্ষণের মাধ্যমে টিডিপি সদস্য-সদস্যাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হবে, যা জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক কার্যক্রমে তাদের আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD